শিরোনাম

হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে রোগীর মৃত্যু

চ্যানেল টেন ডেস্কঃ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে মিজানুর রহমান নামে এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ৪টার দিকে এমন ঘটনা ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলেছেন রোগীর স্বজনরা।

মৃত মিজানুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এ জন্য তাকে অক্সিজেন দেওয়া হয়। হাসপাতালের নবম তলায় লিফট থেকে মানুষ বের হ‌ওয়ার সময় অরক্ষিত অক্সিজেন সিলিন্ডার তার মাথায় পড়ে। পরে তাকে বেডে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. সোহেল বলেন, রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে।

No comments