শিরোনাম

টানা ৪ দফা কমানের পর বাড়ল স্বর্ণের দাম

চ্যানেল টেন ডেস্কঃ

কয়েক দিনে টানা ৪ দফা দাম কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

স্বর্ণের নতুন এই দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন নির্ধারণ হলো ২ লাখ ৪২ হাজার ৪৯৫ হাজার টাকা। আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে চার দফায় কমানো হয়েছে ৯ হাজার ৮৫৬ টাকা। সবশেষ দাম কমার পর বৃহস্পতিবার ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

No comments