রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
চ্যানেল টেন ডেস্কঃ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) লিটল অ্যাঞ্জেলস সেমিনারি, জিন্দা পার্ক এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশের সব শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অভিভাবকরা যেন নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের টিকা দেন সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের স্বাস্থ্য বিভাগ, ইপিআই কর্মসূচি এবং সহযোগী সংস্থাগুলোর সমন্বয়ে এই ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে। রূপগঞ্জসহ সারা দেশে এই টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে, যেন কোনো শিশু টিকার বাইরে না থাকে। পাশাপাশি টিকাদান কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
No comments