শিরোনাম

ধুনটে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধুনট বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু। সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করা এবং দলের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনের ঐক্য বজায় রেখে আগামী দিনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করা হবে। তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় যুবদলের অতীত কার্যক্রমের মূল্যায়ন করে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি আবু মুসা, সহ সভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক বিএম সালমান সাদিক বাঁধনসহ দলীয় কর্মী-সমর্থক এবং উপজেলার ১০টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

No comments