শিরোনাম

ইসলামাবাদ শান্তি আলোচনা ছিল গুরুত্বপূর্ণ-গভীর, কিন্তু চুক্তি হয়নি: জেডি ভ্যান্স

চ্যানেল টেন ডেস্কঃ

জেডি ভ্যান্স বলেছেন, ইসলামাবাদ শান্তি আলোচনা ছিল গুরুত্বপূর্ণ ও গভীর। ‘খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে ফিরে তার বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ইরানের সঙ্গে ২১ ঘণ্টা ধরে ‘গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা’ হয়েছে। ‘খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’ দ্য গার্ডিয়ানের এক লাইভ প্রতিবেদন এ সংবাদটি দেয়। 

টানা ২১ ঘণ্টা বৈঠকের পরেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা। ইতোমধ্যে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এই আলোচনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আলোচনা শেষে দেশে ফিরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে তিনি কোনো সমঝোতা চুক্তিতে ব্যর্থ হয়ে ফিরে যাওয়াকে খারাপ খবর বলে অভিহিত করেছেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

No comments