শিরোনাম

জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬



চ্যানেল টেন ডেস্কঃ

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জুয়া খেলার সময় এক জামায়াত নেতার ভাইসহ ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গুনাইগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমানের ভাই আমিনুল ইসলাম, একই এলাকার সাইদুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফয়জার রহমান, থেতরাই এলাকার আক্কাস আলী ও আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছিল। সেখানে স্থানীয় ও বহিরাগত লোকজন রাতভর জুয়া খেলত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ছয়জনকে আটক করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। জুয়া নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।


No comments