শিরোনাম

আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন উদ্যোগ





















বগুড়া প্রতিনিধি:

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (CSIDP)-এর আওতায় কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য মোঃ মোশাররফ হোসেন এমপির প্রচেষ্টায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় কাহালু উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিটি ইউনিয়নের জন্য সমানভাবে ৩০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, কাহালু উপজেলায় ১০০টি মসজিদ ও ১০টি মন্দিরে প্রতিটি প্রতিষ্ঠানে ৩ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একইভাবে নন্দীগ্রাম উপজেলায় ৬০টি মসজিদ ও ১০টি মন্দিরে প্রতিটি প্রতিষ্ঠানে ৩ লক্ষ টাকা করে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য মোঃ মোশাররফ হোসেন বলেন, এলাকার সার্বিক উন্নয়নের অংশ হিসেবে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানকে এই সহায়তার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠান এবার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আগামীতে তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রস্তাবটি অনুমোদিত হলে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। 

No comments