শিরোনাম

ইরানের খার্গ দ্বীপে বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

চ্যানেল টেন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের খার্গ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলা এসেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তি মানতে এবং হরমুজ প্রণালী খুলতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পথে।

ইরানের অর্ধ-সরকারি সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, খার্গ দ্বীপে ‘কয়েকটি বিস্ফোরণ’ ঘটেছে। এখন পর্যন্ত হামলার ফলে কোনও প্রাণহানি বা ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানা যায়নি।

No comments