সুপ্রিম কোর্টে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের জানাজা সম্পন্ন
চ্যানেল টেন ডেস্কঃ
সুপ্রিম কোর্টে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, আইনজীবীসহ তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় শুভাকাঙ্ক্ষী- অনুরাগীরা শফিক আহমেদ স্মরণে বক্তব্য রাখেন। এর আগে, রাজধানীর তেজগাঁওয়ে ইন্দিরা রোড খেলার মাঠে শফিক আহমেদের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজ বিকেলে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিক আহমেদ। তার বয়স হয়েছিল ৯০ বছর।

No comments