ইরান হামলা বন্ধ করলে সামরিক অভিযান স্থগিত করবে: পররাষ্ট্রমন্ত্রী
চ্যানেল টেন ডেস্কঃ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে তেহরানও তার সামরিক অভিযান স্থগিত রাখবে। তিনি বুধবার এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে আমাদের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে।’
আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেন এবং জানান, ইরান আলোচনার আহ্বান মেনে চলছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলে বলেন, ‘ইরানের পদক্ষেপ বৈধ আত্মরক্ষার অংশ এবং এর লক্ষ্য সামরিক ও নিরাপত্তা অবস্থান রক্ষা করা।’
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের সামরিক বাহিনী সমন্বয় করবে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবও ইরান বিবেচনা করছে এবং ওয়াশিংটন ইরানের ১০ দফার সাধারণ কাঠামো মেনে নিয়েছে।
No comments