শিরোনাম

‘লাশের সারিতে গিয়ে অনেক লাশ দেখেছি, আমার ছেলেকে পাইনি’

চ্যানেল টেন ডেস্কঃ

১৩ বছর পেরিয়ে গেলেও সন্তানের কোনো খোঁজ পাননি এক মায়ের আর্তনাদ এখনো থামেনি। Rana Plaza collapse-এ নিখোঁজ হওয়া ছেলে সুরুজ মিয়াকে আজও খুঁজে ফেরেন তার মা জোসনা বেগম।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে এসে ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার ভাষায়, প্রতিদিন সাভারের অধর চন্দ্র স্কুল ও বিভিন্ন হাসপাতালে ছুটে গেছেন এই আশায়—হয়তো কোনোদিন ছেলের সন্ধান মিলবে। নিহতদের লাশের সারিতেও খুঁজেছেন, কিন্তু কোথাও পাননি প্রিয় সন্তানের মরদেহ।

জোসনা বেগম জানান, তার ছেলে সুরুজ মিয়া রানা প্লাজার ষষ্ঠ তলায় নিউ ওয়েভ স্টাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ফিনিশিং অপারেটর হিসেবে কাজ করতেন। ২৩ এপ্রিল ভবনে ফাটল দেখা দেওয়ার পরও মালিকপক্ষের চাপের কারণে পরদিন কাজে যেতে বাধ্য হন তিনি। এরপরই ঘটে সেই ভয়াবহ ধস।

সুরুজের ভাই সুজন মিয়া বলেন, ধসের দিন সকালে নির্দিষ্ট পোশাক পরে কাজে গিয়েছিলেন তার ভাই। ভবন ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীদের অনুরোধ করলেও কোনো সাড়া পাননি বলে অভি

No comments