শিরোনাম

স্থানীয় প্রশাসন গুলোতে দলীয় নেতাদের পুনর্বাসন হচ্ছে: রুমিন ফারাহানা

চ্যানেল টেন ডেস্কঃ

স্থানীয় প্রশাসনে দলীয় নেতাদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এমন মন্তব্য করেন তিনি।

সংবিধানের ৫৯ নম্বর অনুচ্ছেদে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, স্থানীয় সরকার পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু আমরা বিষ্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে।

তিনি আরও বলেন, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল। কারণ আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিল তারাও পালিয়ে গেছে। কিন্তু এই অবস্থা এখন আর নেই। এখনতো একটা সুষ্ঠ নির্বাচন দেয়া যায়। সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।

বিএনপির সাবেক এই নেত্রী বলেন, দীর্ঘদিন এ দেশে নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সে কারণেই একবার সংসদে আমি মজা করে বলেছিলাম সুষ্ঠ হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন।

No comments