শিরোনাম

বগুড়ায় চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

চ্যানেল টেন ডেস্কঃ

বৈশাখের তীব্র গরমের মধ্যে বগুড়ার কাহালু উপজেলায় একটি মাইক্রোবাসে আগুন লেগে সেটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আজ শুক্রবার উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবির পুকুর বাজার সংলগ্ন রহিম ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম মেট্রো চ ১১-১৩১২ নম্বরের একটি মাইক্রোবাস জ্বালানি তেল নেওয়ার পর চলার পথে হঠাৎ আগুন ধরে যায়।

স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমের মধ্যে গাড়িটি চলাচলের সময় আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মাইক্রোবাসে।

তবে সৌভাগ্যবশত, চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে অঙ্গার হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রার সাথে যান্ত্রিক বা জ্বালানি সংক্রান্ত কোনো ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

No comments