আকবরশাহ থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ জন আটক
চ্যানেল টেন ডেস্কঃ
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পুলিশি তল্লাশিতে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন আকবরশাহ থানার ওসি মোঃ কামরুজ্জামান।
রোববার (৫ এপ্রিল) পাহাড়িকা পেট্রোল পাম্পের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মাগুরা সদর থানার ডহর সিংরা এলাকার মোঃ আল আমিন খান (২৮) এবং একই থানার বেরইল এলাকার আতাউর মোল্লা (২৫)।
থানা সূত্রে জানা যায়, আকবরশাহ থানার এএসআই আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম নিয়মিত ডিউটির অংশ হিসেবে পাহাড়িকা পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় ওই দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-১৩) দায়ের করা হয়েছে। আজ সোমবার তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
No comments