ইবিতে ভাঙ্গা প্রাচীর টপকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি ঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি' ইউনিটের (মানবিক বিভাগের) গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে দেওয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করে পরিক্ষার্থীরা। ‘বি’ ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে অংশ নিচ্ছেন ৯১৩৩ জন পরীক্ষার্থী।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষার আগমুহূর্তে কেন্দ্রে এই চিত্র লক্ষ্য করা যায়। ল্যাবরেটরি স্কুল ভবনে ৩০৯ জন পরীক্ষার্থী (রোল: ৩০৮৮২৫–৩০৯১৩৩) পরীক্ষায় অংশ নেয়।
সরজমিনে দেখা যায় ল্যাবরেটরি স্কুল ভবনের উত্তর পাশে বিএমএস ম্যাস সংলগ্ন ভাঙ্গা দেওয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করছেন কিছু পরীক্ষার্থী। এ বিষয়ে উপস্থিত পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, নির্ধারিত প্রবেশপথ দূরে হওয়ায় এবং সময় স্বল্পতার কারণে অনেকেই ভাঙ্গা প্রাচীর টপকে কেন্দ্রে প্রবেশ করেন। এতে নিরাপত্তা ঝুঁকির বিষয়ও সামনে এসেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, মেস মালিককে এবিষয়ে দুইবার নোটিশ করা হয়েছে ও দেওয়াল ও পুনঃনির্মাণ করা হয়েছিল কিন্তু আবার ভেংগে গেছে। পরবর্তী পরিক্ষার দিন ওখানে আনসার দেওয়া হবে।
No comments