বস্তি ও মুরগির দোকান থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
চ্যানেল টেন ডেস্কঃ
পৃথক দুই অভিযানে বস্তি ও মুরগির দোকান থেকে ৯ লাখ টাকা মূল্যের ৬১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৫ এপ্রিল) র্যাব-১ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন– টঙ্গীর কেরানির টেকের হারুন শেখ (৫৩) ও সদরের সোনা মিয়া (৪৫)।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানির টেক মাদক বস্তি থেকে হারুন শেখ ও মেট্রো সদর থানাধীন রশিদ সুপার মার্কেটের সামনে একটি মুরগির দোকান থেকে সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯ লাখ টাকা মূল্যের ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে মাদককারবারিদের উপস্থিত বেড়ে যাওয়া ও পরিস্থিতির চাপে র্যাব শারমিন এক কারবারিকে ছেড়ে দিয়ে তার বাবা শেখ হারুনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
এই বিষয়ে র্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. নিয়ামুল হালিম খান কালের কণ্ঠকে বলেন, ‘টঙ্গীর আমতলি কেরানীর টেক থেকে মাদকমাদকসহ একজন পুরুষকে আটক করা হয়েছে।
আরেকজন মহিলাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।’
No comments