শিরোনাম

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত: ট্রাম্প

চ্যানেল টেন ডেস্কঃ

ইরানকে ‘এক রাতেই ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, পুরো দেশকে এক রাতেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তার ভাষায়, ‘পুরো দেশকে এক রাতেই ধ্বংস করা যেতে পারে, আর সেই রাতটি হতে পারে আগামীকাল রাত।’

ট্রাম্প দাবি করেন, গত ৩৭ দিনে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানের আকাশে ১০ হাজারেরও বেশি যুদ্ধ উড্ডয়ন করেছে, যা তার ভাষায় নজিরবিহীন। একই সময়ে ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

গত সপ্তাহে ইরানে ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমান প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুরো অভিযানে এটি ছিল শত্রুপক্ষের হাতে ভূপাতিত প্রথম মানবচালিত মার্কিন বিমান।

No comments