পরিবেশবান্ধব লিফলেট নিয়ে বগুড়া সদরে বিএনপি প্রার্থীর প্রচারণা
বগুড়া-৬ ( সদর) আসনের উপনির্বাচনে পরিবেশবান্ধব বীজ যুক্ত লিফলেট নিয়ে নির্বাচনি শুরু করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। সোমবার সকাল ১০ টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে এই প্রচারণা কর্মসূচি শুরু করেন তিনি।
প্রচারণা কর্মসূচি শুরুর আগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে দোয়া আয়োজন করে জেলা বিএনপি। এরপর সাতমাথায় অবস্থিত ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চান বিএনপি প্রার্থী ও জেলা সভাপতি বাদশা।
সাংবাদিকদের উদ্দেশ্যে রেজাউল করিম বাদশা বলেন বগুড়া সদর আসন জিয়া পরিবারের আসন বলে পরিচিত। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তারপক্ষে নিজ এলাকার নিজ এলাকার মানুষের কাছে সব সময় আসা সম্ভব নয়। এজন্য তিনি আসনটি ছেড়ে দিয়েছেন। তার যে স্বপ্ন তিনি বাস্তবায়নের জন্য প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে বগুড়াবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণের সুযোগ দিবেন।
বিএনপির এই প্রার্থী আরও বলেন, নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রীে নির্দেশনা অনুযায়ী পরিবেশের সুরক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে সিটলেস পেপারের লিফলেট নিয়ে এসেছি। এই লিফলেটের ভিতর পাঁচ প্রকার সবজির বীজ দেয়া আছে। মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য।
এই কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম সহ একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ৯ এপ্রিল বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে এ উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আলামিন তালুকদার। আসনটিতে মোট ভোটার প্রায় ৪ লাখ ৫৫ হাজার এবং ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি।
No comments