শিরোনাম

রংপুর সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

​আসাদুজ্জামান টিটু, রংপুর:

​রংপুর সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলার লাহিড়ীর হাট মহিলা মহাবিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. মাসুদ রানা-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা. রেদোয়ানা ইসলাম লুনা (মিসেস লাকু)।

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সরকার।​উক্ত মাহফিলে উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য ও সদ্যপুস্করনি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন-অর-রশীদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নওয়াব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল হক জুয়েল।​

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল রংপুর জেলার সভাপতি ইনামুল হক মাজেদি, সদ্যপুস্করনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপি নেতা নূরজ্জামান মিলন এবং খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।​ যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা গালিব, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির এবং সদস্য সচিব হাবিবুর রহমান শ্রবণ।​ ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাগরিবের আজানের সাথে সাথে কয়েক শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।

No comments