শিরোনাম

মসলার দোকানে ধানের তুষ ও পঁচা মরিচ: বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ফতেহ আলী বাজারে ভেজাল ও নিম্নমানের মসলা সংরক্ষণের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ মার্চ ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ফতেহ আলী বাজারের ছাতা পট্টির গলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‍্যাব-১২ ও পুলিশের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে “দোলন” নামে একটি খুচরা মসলা বিক্রির দোকানে এক বস্তা ধানের তুষ এবং এক বস্তা পঁচা ও নিম্নমানের মরিচ সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এগুলো ভালো মানের মসলার সঙ্গে মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

এছাড়া বগুড়া হলুদ মিলে “মৌরী হলুদ” নামে নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো মানের হলুদের সঙ্গে মেশানোর জন্য সংরক্ষণ করতে দেখা যায় বলে অভিযানে জানা যায়।

এসব অনিয়মের বিষয়টি স্বীকার করলে দোলন মসলার মিলকে ৫০ হাজার টাকা এবং বগুড়া হলুদ মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযান চলাকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়াও সার্বিক সহযোগিতা করেন।

বগুড়া ভোক্তা সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকা‌রি প‌রিচালক মে‌হেদী হাসান ব‌লেন, জ‌রিমানার পর প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে সরকারের আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়ে‌ছে।

No comments