বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা
চ্যানেল টেন ডেস্কঃ
আসন্ন উপ-নির্বাচন ও শূন্য আসনের ভোটগ্রহণ উপলক্ষে বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনী এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

No comments