ইরান-ইসরাইল যুদ্ধে নিহত দুবাইপ্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায়
চ্যানেল টেন ডেস্কঃ
ইরান-ইসরাইল যুদ্ধে নিহত দুবাইপ্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ পৌঁছায়।
আহম্মেদ আলীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
No comments