মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান
চ্যানেল টেন ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইসফাহানের কাছে একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্য ইরানের ইসফাহান শহরের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এমকিউ-৯ রিপার দূরপাল্লার মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি এমকিউ-৯ রিপার ড্রোন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইরানের সেনাবাহিনীর বরাতে তাসনিম সংবাদ সংস্থা জানায়, ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের কাছে ড্রোনটি শনাক্ত করে প্রতিহত ও ভূপাতিত করা হয়। সামরিক জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে ড্রোনটিকে মার্কিন-ইসরায়েলি ‘আগ্রাসী শত্রু’ পক্ষের বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এটি ইরানের ভূপাতিত করা ১৪৬তম ড্রোন। এমকিউ-৯ রিপার ড্রোনটি আধুনিক যুদ্ধক্ষেত্রে নজরদারি ও হামলার জন্য বহুল ব্যবহৃত।
প্রতিটি ড্রোনের আনুমানিক মূল্য প্রায় ৩০ মিলিয়ন ডলার।
সূত্র : আলজাজিরা
No comments