শিরোনাম

বগুড়ার গাবতলীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা নিহত, মেয়ে গুরুতর আহত

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোছাঃ ফাহিমা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ৮ বছর বয়সী মেয়ে মোছাঃ ফাহমিদা গুরুতর আহত হয়েছে।

‎নিহত ফাহিমা গাবতলী উপজেলার তরফভাইয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ মিলটনের স্ত্রী। আহত ফাহমিদা একই গ্রামের বাসিন্দা ও মিলটনের কন্যা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন।

‎রবিবার (২২ মার্চ) আহতদের ওই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ফাহিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফাহমিদাকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।

‎নিহত ফাহিমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

No comments