স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
চ্যানেল টেন ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়েছে। অধিবেশনে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
জাতীয় সংসদে স্পিকার পদে একমাত্র মনোনয়ন এসেছে বলে জানিয়েছেন সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই দায়িত্ব গ্রহণ করতে সম্মত আছেন। প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলাম-কে আহ্বান করা হয়, যিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।
প্রস্তাব সংসদে উত্থাপন করা হলে হ্যাঁ ভোটের মাধ্যমে তা জয়লাভ করে।
ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং নবনিযুক্ত চিফ হুইপ ও বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
No comments