ভোর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চ্যানেল টেন ডেস্কঃ
চলমনা সংঘাতের মধ্যে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক সাময়িক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে, কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এ পদক্ষেপে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এছাড়াও সর্বশেষ তথ্য ও আপডেটের জন্য জনসাধারণকে কেবলমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
No comments