শিরোনাম

ইরান ফের ইসরায়েলে মিসাইল ছুড়ল

চ্যানেল টেন ডেস্কঃ

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়েছে ইরান। গতকাল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছে দেশটি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় রোববার সকাল প্রায় ৭টার দিকে জানায়, নুতন মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।

ইরানের মিসাইল ছোড়ার পরিমাণ কমে গেলেও দেশটি প্রায় সারারাত ইসরায়েলকে টার্গেট করেছে। তবে কোনো মিসাইল সরাসরি আঘাত হেনেছে কি না সেটি এখনো স্পষ্ট নয়।

No comments