ড্রোন হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
চ্যানেল টেন ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম জানায়, ফুজাইরাহতে প্রবেশের পর একটি ড্রোনকে ভূপাতিত করা হয়। ধ্বংসাবশেষটি ওই বাংলাদেশির ওপর পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকায় একটি ফার্মে কাজ করছিলেন। তার নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
No comments