ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘুরে দাঁড়াতে ১৫-২০ বছর সময় লেগে যাবে: ট্রাম্প
চ্যানেল টেন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলায় ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটি ঘুরে দাঁড়াতে অন্তত ১৫ থেকে ২০ বছর সময় লাগতে পারে।
হোয়াইট হাউসে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা ইরানের সম্ভাব্য সবকিছু ধ্বংস করতে চেয়েছিলাম এবং তাদের অনেকটাই পেছনে ঠেলে দিয়েছি। আমরা যা করেছি, তার প্রভাব কাটিয়ে উঠতে দেশটির পুনর্গঠনে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।”
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কঠোর মন্তব্য করে তিনি আরও বলেন, “তাদের এখন কার্যত কোনো নৌবাহিনী নেই, সেনাবাহিনী নেই, বিমানবাহিনীও নেই। এমনকি টেলিযোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা কার্যকর নেতৃত্ব— কিছুই অবশিষ্ট নেই।”
আলোচনার প্রসঙ্গে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, “তারা যদি আলোচনায় আসে, সেটি ভালো। তবে তারা আসুক বা না আসুক, এখন তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়।”
No comments