শিরোনাম

মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত



মাগুরা জেলা প্রতিনিধিঃ 

"আজকের পদেক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার"- এ স্লোগানে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির এর সভাপতিত্বে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।

শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস আক্তার, উপজেলা মহিলা সংস্থার সংগঠক হুমায়ন বিশ্বাস, উপজেলা তথ্য অফিসার হুমায়রা সুলতানা। 

অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

No comments