শিরোনাম

সরকারি দলের সংসদীয় বৈঠক শুরু, স্পিকার-ডেপুটি স্পিকারের পদে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা



চ্যানেল টেন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার আগে আজ বুধবার (১১ মার্চ) সরকারি দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিজেদের কৌশল নির্ধারণসহ স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকটি জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে শুরু হয়, সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ৯ মার্চ সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে সকল সংসদ সদস্যের উপস্থিতির আহ্বান জানানো হয়েছিল।

বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা সংসদীয় কমিটি গঠন, প্রথম অধিবেশনে সভাপতিত্ব এবং অন্যান্য কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেছেন।

এর আগে, গত ৯ মার্চ সরকার ও বিরোধী দলের হুইপদের মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনের জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এতে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং তার প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

বৈঠক থেকে সংসদের প্রথম অধিবেশনের সূচি ও সভাপতিত্ব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশা করা হচ্ছে।

No comments