শিরোনাম

বরগুনার জেলা প্রশাসক আর্থিক সহায়তার চেক বিতরণ



মোঃ সোহেল রানা ( বরগুনা ) 

অদ্য ১১ মার্চ, ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে ২০২৫–২০২৬ অর্থবছরে জেলা সমাজকল্যাণ কমিটির ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তর-এর আওতায় বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় ও দু:স্থ ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের বা আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সহিদুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনা।

এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়সহ জেলা প্রশাসনের ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচির আওতায় জেলার ১০১ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৩,০০০ (তিন হাজার) টাকা হারে মোট ৩,০৩,০০০ (তিন লক্ষ তিন হাজার) টাকার এককালীন অনুদান/ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

No comments