শিরোনাম

বগুড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় দোয়া মাহফিল, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও প্রয়াত দেশমাতা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় বগুড়া জেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন তালুকদার, অ্যাডভোকেট রুবেল, খাজা মোহাম্মদ তাজ এবং বগুড়া বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেদ।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. কাদের চাচা এবং সদস্য সচিব মো. খাইরুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে নবগঠিত জেলা ও উপজেলা কমিটির বীর যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

No comments