ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া
ইরানের রাজধানী তেহরানের আজাদী স্পোর্টস কমপ্লেক্সের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেডিয়ামের ক্ষতিগ্রস্ত ছবিও প্রকাশ করেন এবং দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান হামলার অংশ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।
মুখপাত্র আরও বলেন, যে দেশের প্রেসিডেন্ট শান্তি পুরস্কার পেয়েছেন, তারাই অন্য দেশের ফুটবল স্টেডিয়ামে হামলা চালিয়েছে—এটি দ্বৈতনীতির উদাহরণ। তিনি প্রশ্ন তোলেন, বিষয়টি নিয়ে ফিফা বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোনো মন্তব্য করবে কি না।
উল্লেখ্য, গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ফিফা শান্তি পুরস্কারের জন্য প্রচারণা চালিয়েছিলেন, নতুনভাবে চালু হওয়া ফিফার শান্তি পুরস্কার পান। এ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও এবার স্টেডিয়ামে হামলার ঘটনায় আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সূত্র: আল জাজিরা

No comments