শিরোনাম

তারাগঞ্জে বীর শহীদদের স্মরণে হাইওয়ে পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আসাদুজ্জামান টিটু,রংপুর:

​যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রংপুরের তারাগঞ্জে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটির প্রথম প্রহরেই তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ​আজ ২৬শে মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোনাববর হোসেন।

​শ্রদ্ধা নিবেদনকালে ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “মহান স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশে হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য জননিরাপত্তা ও দেশসেবায় দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহাসড়কে শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”​পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে তারাগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন।

No comments