শিরোনাম

শাজাহানপুরে ইফতার পূর্বে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ইফতারের পূর্বে শান্তনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ ভাড়া বাসার শয়নঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওয়াইএমসিএ স্কুলের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী এবং উপজেলার কামারপাড়া পূর্বপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের মেয়ে। পরিবারসহ রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

No comments