শিরোনাম

হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ

চ্যানেল টেন ডেস্কঃ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালী নিরাপদ রাখতে ‘প্রচুর সহায়তার’ প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে চীন ও জাপানের মতো দেশগুলো এগিয়ে এলে তা ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে ট্রাম্প ইঙ্গিত দেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা তুলনামূলক কম। তার ভাষায়, ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মতো যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ততটা ব্যবহার করে না।

এদিকে, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, তিনি কোনো যুদ্ধবিরতিতে আগ্রহী নন। তিনি বলেন, যখন প্রতিপক্ষকে ‘পূর্ণমাত্রায় ধ্বংস’ করা হচ্ছে, তখন যুদ্ধবিরতিতে যাওয়ার প্রশ্ন ওঠে না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং হরমুজ প্রণালিকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক চাপও বাড়বে।

No comments