মাগুরায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মাগুরা জেলা প্রতিনিধিঃ
, মাগুরায় ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে আহত মাহবুবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এর আগে একই দু র্ঘ ট না য় প্রান্ত দত্ত (২৬) নামে এক যুবকের মৃ ত্যু হয়।
নি হ ত রা হলেন শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে প্রান্ত দত্ত (২৬) এবং একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুলের ছেলে মাহবুব (২৭)।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, শুক্রবার রাত ৯টার দিকে প্রান্ত দত্ত ও মাহবুব একই মোটরসাইকেলে করে নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে একটি গাছের ম রা ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃ ত ঘোষণা করেন। গুরুতর আ হ ত মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃ ত্যু হয়।
ম র্মা ন্তি ক এ ঘটনায় শ্রীপুর উপজেলার নাকোল ও ঘাসিয়াড়া গ্রামে নি হ ত দুই যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
No comments