রংপুরে মহানগর ফারিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত; আহ্বায়ক কমিটি বিলুপ্ত
আসাদুজ্জামান টিটু, রংপুরঃ
রংপুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন’ (ফারিয়া) মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর বিভাগীয় ফারিয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ডা. মো. শরীফুল ইসলাম (ননতু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়া কেন্দ্রীয় কমিটির স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফরহাদ হোসেন মন্ডল, স্হায়ী পরিষদ সদস্য মো: আরিফুজ্জামান, ডক্টরস লিংক এর সিইও মোঃ আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. কামরুজ্জামান মিলন, বিভাগীয় সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফেরদৌস।
এছাড়াও অনুষ্ঠানে মহানগর ফারিয়ার আহ্বায়ক সাঈদুজ্জামান সাজু, সিনিয়র সদস্য সুলতান পিকে, আনোয়ার হোসেন, এ.বি.এম ফিরোজ, তানভীর হোসেন, আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।ইফতার পরবর্তী এক বিশেষ সাংগঠনিক সভায় বর্তমান মহানগর কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দের পরামর্শক্রমে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন মহানগর কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়। এর আগে ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল এবং ওষুধ প্রতিনিধিদের ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সভায় বক্তারা পেশাজীবীদের ন্যায্য অধিকার আদায়ে ভবিষ্যতেও রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
No comments