কাতার ও বাহরাইনে নতুন করে হামলা চালিয়েছে ইরান
চ্যানেল টেন ডেস্কঃ
শনিবার বাহরাইনে সাইরেন বাজানো হয় এবং কাতারের দোহা শহরে মোবাইল ফোনে নিরাপত্তা সতর্কতা পাঠানো হয়।
কাতার কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়, ‘নিরাপত্তা ঝুঁকির স্তর বৃদ্ধি পেয়েছে। সবাইকে ঘরের মধ্যে থাকা, বাইরে না যাওয়া এবং জানালা ও উন্মুক্ত স্থান থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।’
পরবর্তীতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইন্টারসেপ্ট করা হয়েছে।
একই সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাতার ও বাহরাইনের দিকে এক যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
সূত্র: সিএনএন
No comments