কয়েক দিনেই ফুরিয়ে যেতে পারে ইরানের ব্যালিস্টিক মিসাইল!
চ্যানেল টেন ডেস্কঃ
বর্তমান গতিতে হামলা অব্যাহত রাখলে ইরানের ব্যালিস্টিক মিসাইলের মজুদ কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সফল অভিযানে ইরানের মিসাইল লঞ্চার ধ্বংস হওয়ায় ইরানি হামলার হার কমে এসেছে। তবে তার মতে, ইরান হয়তো তাদের কিছু মজুদ সংরক্ষণ করে রাখছে।
আরেক কর্মকর্তা বলেন, ইরানের লক্ষ্যবস্তুতে থাকা দেশগুলো নিজেদের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দ্রুত ব্যবহার করে ফেলছে। এটি ‘নিশ্চিতভাবেই একটি ইস্যু।’ তার ভাষায়, এসব দেশকে নিজেদের মজুদ খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে।
সূত্র : টাইমস অফ ইসরাইল

No comments