শিরোনাম

ধুনটে ৮০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



চ্যানেল টেন ডেস্কঃ

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া ধুনট উপজেলা অভিযান চালিয়ে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত্রি আনুমানিক সাড়ে ১০টার দিকে  ধুনট থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় জনৈক মোঃ এরশাদের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে দুইজনকে হাতে-নাতে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন চিকাশী ইউনিয়নের পার লক্ষীপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ইমা করিম (৪৮) এবং মৃত সুরুজ্জামানের ছেলে শাকিল (২৪)।

‎পুলিশ জানায়, তল্লাশীকালে তাদের দেহ থেকে মোট ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৮ গ্রাম। এর মধ্যে ইমা করিমের কাছ থেকে ৭০ পিচ এবং শাকিলের কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকিগুলো জব্দ করে সিলগালা করা হয়েছে।

‎পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে বগুড়া আদালত মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

No comments