শিরোনাম

বগুড়ায় যোগদান করলেন নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ



বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। 

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন।

এদিন নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, পিপিএম। 

পরে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

নবাগত পুলিশ সুপারের যোগদানের মধ্য দিয়ে বগুড়া জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

No comments