ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের ‘সবচেয়ে তীব্র’ সামরিক অভিযান শুরু
চ্যানেল টেন ডেস্কঃ
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে।
ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ইরানের সশস্ত্র বাহিনী ব্যাপক আক্রমণ চালিয়েছে।
সূত্র: আল–জাজিরা।
No comments