বগুড়া রেলস্টেশনে মানবতার ইফতার, ছিন্নমূল ও পথচারীদের পাশে ছাত্রদল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এতিম ও অসহায় শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ব্যতিক্রমী মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। ১১ই রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পথশিশু ও অসহায়দের হাতে ইফতার সামগ্রী তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইসতিয়াক ইমন, রাকিবুল ইসলাম রিদয়, হাবিবুর রহমান স্বচ্ছ, আশিকুর রহমান সম্রাট, এস এম জাকির ও সহ-সাধারণ সম্পাদক মুহিব হাসান।
সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, শরিফুল ইসলাম নিরব, রুহুল আমিন, আমিনুর ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, মিরাজ হোসেন নুর, মোহর প্রান্ত; সাংগঠনিক সম্পাদক শামস্ ইসলাম সাগর; সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ হোসেন, রনি আহম্মেদ রুমান; সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন; সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহাব রিয়াজ; তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফাহিম শাহারিয়ার; ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হোসেন।
এছাড়া শহর ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হাসান উপস্থিত ছিলেন।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, যুগ্ম আহ্বায়ক নাসিফ আল মারফি, রিয়াজ আহমেদ, ফাহাদ নুর, সানভির সিয়াম, আশফাকুর অভি, আল নাফিউ সীন, মিজানুর রহমান, জিহাদ, মুরাদ ও সদস্য মোত্তাকিন খান কর্মসূচিতে অংশ নেন।
সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, জাহিদ হোসেন ও রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব ও সদস্য সচিব আহসান হাবীব সাকিব এবং ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. মেরাজুল ইসলাম (মিলন) সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানবিক এই উদ্যোগে রেলস্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং অসহায় শিশুদের মুখে হাসি ফুটে ওঠে।

No comments