শিরোনাম

বগুড়ায় দুই অতিরিক্ত পুলিশ সুপারের বদলি, নতুন দু’জনের পদায়ন



বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে শূন্য হওয়া দুটি সার্কেলে নতুন দুই কর্মকর্তাকে পদায়ন দেওয়া হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম-সেবা (বিপি-৮৫১৪১৬৬২৬৯)। তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পঞ্চগড়ে বদলি করা হয়েছে। 

অপরদিকে বগুড়া শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সজীব শাহরীন (বিপি-৮৬১৬১৭৮-৩০২) কে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে শূন্য হওয়া পদে নতুন করে দুই কর্মকর্তাকে পদায়ন দেওয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রায়হান উদ্দিন মুরাদ, পিপিএম (বিপি-৯২১৮২২০৫৫৮) শিল্পাঞ্চল পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন।

অপরদিকে সহকারী পুলিশ সুপার জনাব শামস-ই-তাবরীজ (বিপি-৮৯১৮২২০৫৫১), এসএসএফ ঢাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে বগুড়া শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পুলিশ সদর দপ্তরের এক আদেশে এসব বদলি ও পদায়ন কার্যকর করা হয়েছে।

No comments