শিরোনাম

মেয়েদের স্কুলে ইরানই হামলা চালিয়েছে, আমরা চালাইনি : ট্রাম্প



চ্যানেল টেন ডেস্কঃ

যুক্তরাষ্টের একাধিক সংবাদমাধ্যমের বিশ্লেষণ ও নিজস্ব সামরিক তদন্তে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিন ইরানের মিনাবে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। তবে এসব তথ্য সরাসরি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইরানই এ হামলা চালিয়েছে। রোববার নিজের সরকারি বিমানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না আমরা হামলা চালাইনি, আমি এখন পর্যন্ত যা দেখেছি তার ভিত্তিতে বলছি, হামলাটি চালিয়েছে ইরান।”

“আমি মনে করি হামলার ঘটনা ঘটিয়েছে ইরান। তাদের অস্ত্র, আপনারা জানেন, নির্ভুল নয়। তাদের অস্ত্রের কোনো নির্ভূলতা নেই। ইরান এ হামলা করেছে।”

মিনাবে ওই হামলায় স্টাফসহ ১৬০ স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। যাদের সবাই শিশু ছিল।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র মিনাবের কাছে হরমুজ প্রণালীতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌঘাঁটিতে হামলা চালায়। তখন ওই স্কুলটিতেও বোমাবর্ষণ করা হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ বলেছেন, তারা ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলে এবং বেসামরিক অবকাঠামোতে হামলা চালান না।

সূত্র: বিবিসি

No comments