শিরোনাম

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে

চ্যানেল টেন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যে দাবি করেছেন, প্রধানমন্ত্রী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারী এমপিকে এবং কিছু কেন্দ্রীয় মন্ত্রীকে পদায়ন করেছেন। এই অভিযোগে হরদীপ সিং পুরী, এস জয়শঙ্কর এবং সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির নামও ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে।

এই মন্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ারও একই সুরে কথা বলেন। কিশওয়ার দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত এবং এক সময়ে মোদির ঘনিষ্ঠ হিসেবেও বিবেচিত ছিলেন। এমনকি তিনি মোদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করেছিলেন। এ কারণে তার হঠাৎ অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তবে এখন পর্যন্ত এই অভিযোগের কোনো প্রমাণ উন্মুক্ত করা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে আরও বড় কোনো ইঙ্গিত লুকিয়ে রয়েছে। প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কও চলছে।

No comments