শিরোনাম

এডুফিউচার আইটি বগুড়া অফিসের উদ্যোগে স্টুডেন্ট মিটআপ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

( মোঃ রিফাত ইসলাম ) বগুড়া প্রতিনিধঃ

এডুফিউচার আইটি বগুড়া অফিসের উদ্যোগে“স্কিল টু বিজনেস উইথ এআই” শীর্ষক স্টুডেন্ট মিটআপ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬), ২২ রমজান উপলক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করেন ইকরা ইনোভেটাস কমিউনিটির সিইও মো. মাহিন ইসলাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুফিউচার আইটি ইনস্টিটিউট বগুড়া অফিসের ওয়ারিয়র্স কমিউনিটির সিইও মো. স্মরণ আল-মামুন।

স্টুডেন্ট মিটআপকে কেন্দ্র করে ইকরা ইনোভেটাস কমিউনিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডুফিউচার আইটির কার্যক্রম এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।

যারা মার্কেটপ্লেস থেকে ইনকাম করেছে ক্লাস চলাকালীন তাদের কে গিফট প্রদান করা হয় এবং সবাইকে সেরা হওয়ার লক্ষ্যে কাজ করতে বলা হয়।

এ সময় বক্তব্য দেন মেঃ আলহাজ্ব, মোঃ সোহান প্রাং মো. তাহসিন ইসলাম, মো. মাহফুজার রহমান রাব্বী, মোছা. সালমা খাতুন, মোছা. আফরিন জাহান নিরা মুনি । 

বক্তারা বলেন, এডুফিউচার আইটি মূলত দেশের বেকারত্ব দূরীকরণ এবং তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি দক্ষ হয়ে নিজস্ব ক্যারিয়ার গড়ে তুলতে পারে বলেও তারা উল্লেখ করেন।

সেই প্রচেষ্টায় বগুড়া অফিস ওয়ারিয়র্স কমিউনিটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

No comments