শিরোনাম

নেই লাইসেন্সডিজেল মজুদভাবে করেছিলেন ডিজেল মজুদ, বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ব্যাবসায়ীকে জরিমানা













বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তেল মজুদ ও বিক্রয় কার্যক্রমে কঠোর সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নন্দীগ্রাম উপজেলার চারটি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মজুদ ট্যাংকগুলো সরেজমিনে পরীক্ষা করা হয় এবং অতিরিক্ত তেল মজুদ না করা ও নির্ধারিত মূল্যে তেল বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী (চারমাথা) বাজারে লাইসেন্স ছাড়াই দুই ব্যারেল ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী “আপন ট্রেডার্স”-এর স্বত্বাধিকারী আব্দুর রহমান (৪৮)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

প্রশাসন জানায়, অবৈধভাবে জ্বালানি মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

No comments